Aar paarinaa

আর পারিনা
Work
Language

আর পারিনা আর পারিনা
দিয়েছি যারে মন
হারালো সে কখন
ভাবিনি এভাবে কাটাবো জীবন।।

হেটেছি কত পথ হেটেছি প্রান্তর
খুঁজেছে তোমাকে ভাঙ্গা এ অন্তর
তুমি জাননা এই বুকে কত যে যন্ত্রণা।।

কেঁদেছি কত রাত ভিজেছে দু নয়ন
বিষের পেয়ালা
আছে কি মরন
জানি পাব মরনে
এইতো সান্ত্বনা।।

ār pārinā ār pārinā
diẏechhi yāre man
hārālo se kakhan
bhābini ebhābe kāṭābo jīban||

heṭechhi kat path heṭechhi prāntar
khum̐jechhe tomāke bhāṅgā e antar
tumi jānnā ei buke kat ye yantraṇā||

kem̐dechhi kat rāt bhijechhe du naẏan
biṣher peẏālā
āchhe ki maran
jāni pāb marne
eito sāntbanā||