আর নহে, আর নয়,
আমি করি নে আর ভয়।
আমার ঘুচল-কাঁদন, ফলল সাধন, হল বাঁধন ক্ষয় ॥
ওই আকাশে ওই ডাকে,
আমায় আর কে ধ'রে রাখে--
আমি সকল দুয়ার খুলেছি, আজ যাব সকলময় ॥
ওরা ব'সে ব'সে মিছে
শুধু মায়াজাল গাঁথিছে--
ওরা কী-যে গোনে ঘরের কোণে আমায় ডাকে পিছে।
আমার অস্ত্র হল গড়া,
আমার বর্ম হল পরা--
এবার ছুটবে ঘোড়া পবনবেগে, করবে ভুবন জয় ॥
ār nahe, ār naẏ,
āmi kari ne ār bhaẏ|
āmār ghuchal-kām̐dan, phalal sādhan, hal bām̐dhan kṣhaẏ ||
oi ākāśhe oi ḍāke,
āmāẏ ār ke dha're rākhe--
āmi sakal duẏār khulechhi, āj yāb sakalamaẏ ||
orā ba'se ba'se michhe
śhudhu māẏājāl gām̐thichhe--
orā kī-ye gone gharer koṇe āmāẏ ḍāke pichhe|
āmār astr hal gar̤ā,
āmār barm hal parā--
ebār chhuṭbe ghor̤ā pabanbege, karbe bhuban jaẏ ||