আর নহে, আর নহে--
বসন্তবাতাস কেন আর শুষ্ক ফুলে বহে॥
লগ্ন গেল বয়ে সকল আশা লয়ে,
এ কোন্ প্রদীপ জ্বালো এ যে বক্ষ আমার দহে॥
কানন মরু হল,
আজ এই সন্ধ্যা-অন্ধকারে সেথায় কী ফুল তোলো।
কাহার ভাগ্য হতে বরণমালা হরণ করো,
ভাঙা ডালি ভরো--
মিলনমালার কণ্টকভার কণ্ঠে কি আর সহে॥
ār nahe, ār nahe--
basantabātās ken ār śhuṣhk phule bahe||
lagn gel baẏe sakal āśhā laẏe,
e kon pradīp jbālo e ye bakṣh āmār dahe||
kānan maru hal,
āj ei sandhyā-andhakāre sethāẏ kī phul tolo|
kāhār bhāgy hate baraṇmālā haraṇ karo,
bhāṅā ḍāli bharo--
milanamālār kaṇṭakbhār kaṇṭhe ki ār sahe||