আর নাই রে বেলা, নামল ছায়া ধরণীতে।
এখন চল্ রে ঘাটে কলসখানি ভরে নিতে।
জলধারার কলস্বরে সন্ধ্যাগগন আকুল করে,
ওরে, ডাকে আমায় পথের 'পরে সেই ধ্বনিতে॥
এখন বিজন পথে করে না কেউ আসা যাওয়া
ওরে, প্রেমনদীতে উঠেছে ঢেউ, উতল হাওয়া
জানি নে আর ফিরব কিনা, কার সাথে আজ হবে চিনা--
ঘাটে সেই অজানা বাজায় বীণা তরণীতে॥
আর নাই রে
Work
Language
ār nāi re belā, nāmal chhāẏā dharṇīte|
ekhan chal re ghāṭe kalaskhāni bhare nite|
jaladhārār kalasbare sandhyāggan ākul kare,
ore, ḍāke āmāẏ pather 'pare sei dhbanite||
ekhan bijan pathe kare nā keu āsā yāoẏā
ore, premandīte uṭhechhe ḍheu, utal hāoẏā
jāni ne ār phirab kinā, kār sāthe āj habe chinā--
ghāṭe sei ajānā bājāẏ bīṇā tarṇīte||