আপনি অবশ হলি, তবে বল দিবি তুই কারে?
উঠে দাঁড়া, উঠে দাঁড়া, ভেঙে পড়িস না রে ॥
করিস নে লাজ, করিস নে ভয়, আপনাকে তুই করে নে জয়--
সবাই তখন সাড়া দেবে ডাক দিবি তুই যারে ॥
বাহির যদি হলি পথে ফিরিস নে আর কোনোমতে,
থেকে থেকে পিছন-পানে চাস নে বারে বারে।
নেই যে রে ভয় ত্রিভুবনে, ভয় শুধু তোর নিজের মনে--
অভয়চরণ শরণ ক'রে বাহির হয়ে যা রে ॥
আপনি অবশ হলি
Work
Language
āpni abaśh hali, tabe bal dibi tui kāre?
uṭhe dām̐r̤ā, uṭhe dām̐r̤ā, bheṅe par̤is nā re ||
karis ne lāj, karis ne bhaẏ, āpnāke tui kare ne jaẏ--
sabāi takhan sār̤ā debe ḍāk dibi tui yāre ||
bāhir yadi hali pathe phiris ne ār konomte,
theke theke pichhan-pāne chās ne bāre bāre|
nei ye re bhaẏ tribhubne, bhaẏ śhudhu tor nijer mane--
abhaẏachraṇ śharaṇ ka're bāhir haẏe yā re ||