Aapnaare diye rachili

আপনারে দিয়ে রচিলি
Work
Language

আপনারে দিয়ে রচিলি রে কি এ আপনারই আবরণ!
          খুলে দেখ্‌ দ্বার, অন্তরে তার আনন্দনিকেতন ॥
মুক্তি আজিকে নাই কোনো ধারে,   আকাশ সেও যে বাঁধে কারাগারে,
          বিষনিশ্বাসে তাই ভরে আসে নিরুদ্ধ সমীরণ ॥
          ঠেলে দে আড়াল; ঘুচিবে আঁধার-- আপনারে ফেল্‌ দূরে--
          সহজে তখনি জীবন তোমার অমৃতে উঠিবে পূরে।
শূন্য করিয়া রাখ্‌ তোর বাঁশি,   বাজাবার যিনি বাজাবেন আসি--
          ভিক্ষা না নিবি, তখনি জানিবি   ভরা আছে তোর ধন ॥

āpnāre diẏe rachili re ki e āpanāra̮i ābraṇ!
          khule dekh‌ dbār, antare tār ānandaniketan ||
mukti ājike nāi kono dhāre,   ākāśh seo ye bām̐dhe kārāgāre,
          biṣhaniśhbāse tāi bhare āse niruddh samīraṇ ||
          ṭhele de ār̤āl; ghuchibe ām̐dhār-- āpnāre phel‌ dūre--
          sahje takhni jīban tomār amṛte uṭhibe pūre|
śhūny kariẏā rākh‌ tor bām̐śhi,   bājābār yini bājāben āsi--
          bhikṣhā nā nibi, takhni jānibi   bharā āchhe tor dhan ||