আপনাকে এই জানা আমার ফুরাবে না
আপনাকে এই জানা আমার ফুরাবে না।
এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা।।
কত জনম-মরণেতে তোমারি ওই চরণেতে
আপনাকে যে দেব, তবু বাড়বে দেনা।।
আমারে যে নামতে হবে ঘাটে ঘাটে,
বারে বারে এই ভুবনের প্রাণের হাটে।
ব্যাবসা মোর তোমার সাথে চলবে বেড়ে দিনে রাতে,
আপনা নিয়ে করব যতই বেচা কেনা।।
āpnāke ei jānā āmār phurābe nā|
ei jānāra̮i saṅge saṅge tomāẏ chenā||
kat janam-marṇete tomāri oi charṇete
āpnāke ye deb, tabu bār̤be denā||
āmāre ye nāmte habe ghāṭe ghāṭe,
bāre bāre ei bhubner prāṇer hāṭe|
byābsā mor tomār sāthe chalbe ber̤e dine rāte,
āpnā niẏe karab yata̮i bechā kenā||