Aapas

আপস
Year
Language

আপস করেই বেচে থাকা, আপস করেই মরা।
মধ্যবিত্ত জীবন মানে আপস দিয়ে গড়া।
আপস করেই ঘর-সংসার, আপস করেই প্রণয়।
বন্ধুত্ব বা ভালোবাসা আপসহীন কিছু নয়।

তাই আপসটাকে পাপোস করে বাঁচতে ইচ্ছে করে।
দেখি নুন আনতেই পান্তা ফুরায় আমার ভাঙা ঘরে।

সকাল বেলায় আপস শুরু, ডিম আর দুটো রুটি।
নটার আগেই অফিস ধরতে ভীষন ছুটোছুটি।
অফিস মানেই যখন-তখন বসের প্রতি সেলাম।
সকাল থেকে সন্ধ্যা অবদি হদ্রহিত্ত গোলাম।
অফিস শেষেও একি আপস রিক্সা-ট্যাক্সি-বাসে।
এতকিছুর পরও কেনো স্বপ্ন চোখে ভাসে।

মনের ভেতর হাজার স্বপ্ন মানতে চায় না পোষ।
বাস্তবতা টুটি চেপে শেখাচ্ছে আপস।
চাওয়া-পাওয়ার করছি আপস ইচ্ছেগুলোর সাথে।
হাসিমুখে মানছি সবি নানান অজুহাতে।
প্রতিদিনি করছি আপস গোপনে প্রকাশ্যে।
তবু আপসহীন এক স্বপ্ন কেনো আমার চোখে ভাসে।

āpas karei beche thākā, āpas karei marā|
madhyabitt jīban māne āpas diẏe gar̤ā|
āpas karei ghar-saṁsār, āpas karei praṇaẏ|
bandhutb bā bhālobāsā āpashīn kichhu naẏ|

tāi āpasṭāke pāpos kare bām̐chte ichchhe kare|
dekhi nun ānatei pāntā phurāẏ āmār bhāṅā ghare|

sakāl belāẏ āpas śhuru, ḍim ār duṭo ruṭi|
naṭār āgei aphis dharte bhīṣhan chhuṭochhuṭi|
aphis mānei yakhan-takhan baser prati selām|
sakāl theke sandhyā abdi hadrahitt golām|
aphis śheṣheo eki āpas riksā-ṭyāksi-bāse|
etakichhur parao keno sbapn chokhe bhāse|

maner bhetar hājār sbapn mānte chāẏ nā poṣh|
bāstabtā ṭuṭi chepe śhekhāchchhe āpas|
chāoẏā-pāoẏār karchhi āpas ichchhegulor sāthe|
hāsimukhe mānchhi sabi nānān ajuhāte|
pratidini karchhi āpas gopne prakāśhye|
tabu āpashīn ek sbapn keno āmār chokhe bhāse|