আপনহারা মাতোয়ারা আছি তোমার আশা ধরে--
ওগো সাকী, দেবে না কি পেয়ালা মোর ভ'রে ভ'রে॥
রসের ধারা সুধায় ছাঁকা, মৃগনাভির আভাস মাখা গো,
বাতাস বেয়ে সুবাস তারি দূরের থেকে মাতায় মোরে॥
মুখ তুলে চাও ওগো প্রিয়ে-- তোমার হাতের প্রসাদ দিয়ে
এক রজনীর মতো এবার দাও না আমায় অমর ক'রে।
নন্দননিকুঞ্জশাখে অনেক কুসুম ফুটে থাকে গো,
এমন মোহন রূপ দেখি নাই গন্ধ এমন কোথায় ওরে॥
āpanhārā mātoẏārā āchhi tomār āśhā dhare--
ogo sākī, debe nā ki peẏālā mor bha're bha're||
raser dhārā sudhāẏ chhām̐kā, mṛganābhir ābhās mākhā go,
bātās beẏe subās tāri dūrer theke mātāẏ more||
mukh tule chāo ogo priẏe-- tomār hāter prasād diẏe
ek rajnīr mato ebār dāo nā āmāẏ amar ka're|
nandananikuñjaśhākhe anek kusum phuṭe thāke go,
eman mohan rūp dekhi nāi gandh eman kothāẏ ore||