Aano saaki shiraaji aano aamkhi-piyaalaay

আনো সাকি শিরাজি আনো আঁখি-পিয়ালায়
Language

আনো সাকি শিরাজি আনো আঁখি-পিয়ালায়
অধীর করো মোরে নয়ন-মদিরায়।।
পানসে জোছনাতে ঝিমু হয়ে আসে মন
শরাব বিনে, হের গুলবন উচাটন,
মদালসা আঁখি কেন ঘোমটা ঢাকা এমন
           বিষাদিত নিরালায়।।
তরুণ চোখে আনো অরুণ রাগ-ছোঁওয়া
আঁখির করুণা তব যাচে ভোরের হাওয়া।
জীবন ভরা কাঁটা-রি জ্বালা
ভুলিতে চাহি শরাব পিয়ালা
তোমার হাতে ঢালা-
দুলাইয়া দাও মোরে আনন্দের হিন্দোলায়
           ভুলাইয়া বেদনায়।।

āno sāki śhirāji āno ām̐khi-piẏālāẏ
adhīr karo more naẏan-madirāẏ||
pānse jochhnāte jhimu haẏe āse man
śharāb bine, her gulban uchāṭan,
madālsā ām̐khi ken ghomṭā ḍhākā eman
           biṣhādit nirālāẏ||
taruṇ chokhe āno aruṇ rāg-chhom̐oẏā
ām̐khir karuṇā tab yāche bhorer hāoẏā|
jīban bharā kām̐ṭā-ri jbālā
bhulite chāhi śharāb piẏālā
tomār hāte ḍhālā-
dulāiẏā dāo more ānander hindolāẏ
           bhulāiẏā bedanāẏ||