আনন্দধারা বহিছে ভুবনে,
দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে ॥
পান করি রবে শশী অঞ্জলি ভরিয়া--
সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি--
নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে ॥
বসিয়া আছ কেন আপন-মনে,
স্বার্থনিমগন কী কারণে?
চারি দিকে দেখো চাহি হৃদয় প্রসারি,
ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি
প্রেম ভরিয়া লহো শূন্য জীবনে ॥
ānandadhārā bahichhe bhubne,
dinarajnī kat amṛtras uthli yāẏ anant gagne ||
pān kari rabe śhaśhī añjali bhariẏā--
sadā dīpt rahe akṣhaẏ jyoti--
nity pūrṇ dharā jībne kirṇe ||
basiẏā āchh ken āpan-mane,
sbārthanimgan kī kārṇe?
chāri dike dekho chāhi hṛdaẏ prasāri,
kṣhudr duḥkh sab tuchchh māni
prem bhariẏā laho śhūny jībne ||