আন্ গো তোরা কার কী আছে,
দেবার হাওয়া বইল দিকে দিগন্তরে--
এই সুসময় ফুরায় পাছে।
কুঞ্জবনের অঞ্জলি যে ছাপিয়ে পড়ে,
পলাশকানন ধৈর্য হারায় রঙের ঝড়ে,
বেণুর শাখা তালে মাতাল পাতার নাচে॥
প্রজাপতি রঙ ভাসালো নীলাম্বরে,
মৌমাছিরা ধ্বনি উড়ায় বাতাস-'পরে।
দখিন-হাওয়া হেঁকে বেড়ায় "জাগো জাগো',
দোয়েল কোয়েল গানের বিরাম জানে না গো--
রক্ত রঙের জাগল প্রলাপ অশোক-গাছে॥
আন্ গো তোরা
Work
Language
ān go torā kār kī āchhe,
debār hāoẏā ba̮il dike digantare--
ei susamaẏ phurāẏ pāchhe|
kuñjabner añjali ye chhāpiẏe par̤e,
palāśhakānan dhairy hārāẏ raṅer jhar̤e,
beṇur śhākhā tāle mātāl pātār nāche||
prajāpti raṅ bhāsālo nīlāmbare,
maumāchhirā dhbani ur̤āẏ bātās-'pare|
dakhin-hāoẏā hem̐ke ber̤āẏ "jāgo jāgo',
doẏel koẏel gāner birām jāne nā go--
rakt raṅer jāgal pralāp aśhok-gāchhe||