আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে--
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।
আমরা যা খুশি তাই করি, তবু তাঁর খুশিতেই চরি,
আমরা নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে--
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।
রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান,
মোদের খাটো ক'রে রাখে নি কেউ কোনো অসত্যে--
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?
আমরা চলব আপন মতে, শেষে মিলব তাঁরি পথে,
মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে--
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।
āmrā sabāi rājā āmāder ei rājār rājatbe--
na̮ile moder rājār sane milab kī sbatbe?|
āmrā yā khuśhi tāi kari, tabu tām̐r khuśhitei chari,
āmrā na̮i bām̐dhā na̮i dāser rājār trāser dāsatbe--
na̮ile moder rājār sane milab kī sbatbe?|
rājā sabāre den mān, se mān āpni phire pān,
moder khāṭo ka're rākhe ni keu kono asatye--
na̮ile moder rājār sane milab kī sbatbe?
āmrā chalab āpan mate, śheṣhe milab tām̐ri pathe,
morā marab nā keu biphaltār biṣham ābarte--
na̮ile moder rājār sane milab kī sbatbe?|