আমরা পথে পথে যাব সারে সারে,
তোমার নাম গেয়ে ফিরিব দ্বারে দ্বারে ॥
বলব "জননীকে কে দিবি দান,
কে দিবি ধন তোরা কে দিবি প্রাণ'--
"তোদের মা ডেকেছে' কব বারে বারে ॥
তোমার নামে প্রাণের সকল সুর
আপনি উঠবে বেজে সুধামধুর
মোদের হৃদয়যন্ত্রেরই তারে তারে।
বেলা গেলে শেষে তোমারই পায়ে
এনে দেব সবার পূজা কুড়ায়ে
তোমার সন্তানেরই দান ভারে ভারে ॥
āmrā pathe pathe yāb sāre sāre,
tomār nām geẏe phirib dbāre dbāre ||
balab "jannīke ke dibi dān,
ke dibi dhan torā ke dibi prāṇ'--
"toder mā ḍekechhe' kab bāre bāre ||
tomār nāme prāṇer sakal sur
āpni uṭhbe beje sudhāmdhur
moder hṛdaẏayantrera̮i tāre tāre|
belā gele śheṣhe tomāra̮i pāẏe
ene deb sabār pūjā kur̤āẏe
tomār santānera̮i dān bhāre bhāre ||