আমরা নূতন প্রাণের চর হা হা।
আমরা থাকি পথে ঘাটে, নাই আমাদের ঘর হা হা॥
নিয়ে পক্ক পাতার পুঁজি পালাবে শীত, ভাবছ বুঝি গো?
ও-সব কেড়ে নেব, উড়িয়ে দেব দখিন হাওয়ার 'পর হা হা॥
তোমায় বাঁধব নূতন ফুলের মালায়
বসন্তের এই বন্দীশালায়।
জীর্ণ জরার ছদ্মরূপে এড়িয়ে যাবে চুপে চুপে?
তোমার সকল ভূষণ ঢাকা আছে, নাই যে অগোচর গো॥
āmrā nūtan prāṇer char hā hā|
āmrā thāki pathe ghāṭe, nāi āmāder ghar hā hā||
niẏe pakk pātār pum̐ji pālābe śhīt, bhābachh bujhi go?
o-sab ker̤e neb, ur̤iẏe deb dakhin hāoẏār 'par hā hā||
tomāẏ bām̐dhab nūtan phuler mālāẏ
basanter ei bandīśhālāẏ|
jīrṇ jarār chhadmarūpe er̤iẏe yābe chupe chupe?
tomār sakal bhūṣhaṇ ḍhākā āchhe, nāi ye agochar go||