Aamraa milechhi aaj

আমরা মিলেছি আজ
Work
Language

আমরা   মিলেছি আজ মায়ের ডাকে।
          ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই ক'দিন থাকে?।
          প্রাণের মাঝে থেকে থেকে   'আয়' ব'লে ওই ডেকেছে কে,
সেই          গভীর স্বরে উদাস করে--         আর কে কারে ধরে রাখে?।
          যেথায় থাকি যে যেখানে   বাঁধন আছে প্রাণে প্রাণে,
সেই          প্রাণের টানে টেনে আনে-- সেই   প্রাণের বেদন জানে না কে?।
          মান অপমান গেছে ঘুচে,   নয়নের জল গেছে মুছে--
সেই          নবীন আশে হৃদয় ভাসে ভাইয়ের পাশে ভাইকে দেখে ॥
          কত দিনের সাধনফলে   মিলেছি আজ দলে দলে--
আজ    ঘরের ছেলে সবাই মিলে   দেখা দিয়ে আয় রে মাকে ॥

āmrā   milechhi āj māẏer ḍāke|
          gharer haẏe parer matan bhāi chher̤e bhāi ka'din thāke?|
          prāṇer mājhe theke theke   'āẏ' ba'le oi ḍekechhe ke,
sei          gabhīr sbare udās kare--         ār ke kāre dhare rākhe?|
          yethāẏ thāki ye yekhāne   bām̐dhan āchhe prāṇe prāṇe,
sei          prāṇer ṭāne ṭene āne-- sei   prāṇer bedan jāne nā ke?|
          mān apmān gechhe ghuche,   naẏaner jal gechhe muchhe--
sei          nabīn āśhe hṛdaẏ bhāse bhāiẏer pāśhe bhāike dekhe ||
          kat diner sādhanaphle   milechhi āj dale dale--
āj    gharer chhele sabāi mile   dekhā diẏe āẏ re māke ||