আমরা খুঁজি খেলার সাথি--
ভোর না হতে জাগাই তাদের ঘুমায় যারা সারা রাতি॥
আমরা ডাকি পাখির গলায়, আমরা নাচি বকুলতলায়,
মন ভোলাবার মন্ত্র জানি, হাওয়াতে ফাঁদ আমরা পাতি।
মরণকে তো মানি নে রে,
কালের ফাঁসি ফাঁসিয়ে দিয়ে লুঠ-করা ধন নিই যে কেড়ে।
আমরা তোমার মনোচোরা, ছাড়ব না গো তোমায় মোরা--
চলেছ কোন্ আঁধারপানে সেথাও জ্বলে মোদের বাতি॥
আমরা খুঁজি খেলার
Work
Language
āmrā khum̐ji khelār sāthi--
bhor nā hate jāgāi tāder ghumāẏ yārā sārā rāti||
āmrā ḍāki pākhir galāẏ, āmrā nāchi bakulatalāẏ,
man bholābār mantr jāni, hāoẏāte phām̐d āmrā pāti|
maraṇke to māni ne re,
kāler phām̐si phām̐siẏe diẏe luṭh-karā dhan nii ye ker̤e|
āmrā tomār manochorā, chhār̤ab nā go tomāẏ morā--
chalechh kon ām̐dhārpāne sethāo jbale moder bāti||