আমরা দূর আকাশের নেশায় মাতাল ঘরভোলা সব যত–
বকুলবনের গন্ধে আকুল মউমাছিদের মতো।।
সূর্য ওঠার আগে মন আমাদের জাগে–
বাতাস থেকে ভোর-বেলাকার সুর ধরি সব কত।।
কে দেয় রে হাতছানি
নীল পাহাড়ের মেঘে মেঘে, আভাস বুঝি জানি।
পথ যে চলে বেঁকে বেঁকে অলখ-পানে ডেকে ডেকে
ধরা যারে যায় না তারি ব্যাকুল খোঁজেই রত।।
āmrā dūr ākāśher neśhāẏ mātāl gharbholā sab yat–
bakulabner gandhe ākul ma̮umāchhider mato||
sūry oṭhār āge man āmāder jāge–
bātās theke bhor-belākār sur dhari sab kat||
ke deẏ re hātchhāni
nīl pāhār̤er meghe meghe, ābhās bujhi jāni|
path ye chale bem̐ke bem̐ke alakh-pāne ḍeke ḍeke
dharā yāre yāẏ nā tāri byākul khom̐jei rat||