Aamraa chitr ti bichitr

আমরা চিত্র অতি বিচিত্র
Work
Language

আমরা চিত্র অতি বিচিত্র,
অতি বিশুদ্ধ, অতি পবিত্র।
আমাদের যুদ্ধ নহে কেহ ক্রুদ্ধ।
ওই দেখো গোলাম অতিশয় মোলাম।
নাহি কোনো অস্ত্র খাকি-রাঙা বস্ত্র।
নাহি লোভ, নাহি ক্ষোভ।
নাহি লাফ, নাহি ঝাঁপ।
যথারীতি জানি, সেই মতো মানি।
কে তোমার শত্রু, কে তোমার মিত্র।
কে তোমার টক্কা, কে তোমার ফক্কা।।

āmrā chitr ti bichitr,
ti biśhuddh, ti pabitr|
āmāder yuddh nahe keh kruddh|
oi dekho golām atiśhaẏ molām|
nāhi kono astr khāki-rāṅā bastr|
nāhi lobh, nāhi kṣhobh|
nāhi lāph, nāhi jhām̐p|
yathārīti jāni, sei mato māni|
ke tomār śhatru, ke tomār mitr|
ke tomār ṭakkā, ke tomār phakkā||