Aamraa chaash kari

আমরা চাষ করি
Work
Language

আমরা   চাষ করি আনন্দে।
          মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে॥
রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে,   বাঁশের বনে পাতা নড়ে,
          বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে॥
সবুজ প্রাণের গানের লেখা   রেখায় রেখায় দেয় রে দেখা,
          মাতে রে কোন্‌ তরুণ কবি নৃত্যদোদুল ছন্দে।
ধানের শিষে পুলক ছোটে-- সকল ধরা হেসে ওঠে
          অঘ্রানেরই সোনার রোদে, পূর্ণিমারই চন্দ্রে॥

āmrā   chāṣh kari ānande|
          māṭhe māṭhe belā kāṭe sakāl hate sandhe||
raudr oṭhe, bṛṣhṭi par̤e,   bām̐śher bane pātā nar̤e,
          bātās oṭhe bhare bhare chaṣhā māṭir gandhe||
sabuj prāṇer gāner lekhā   rekhāẏ rekhāẏ deẏ re dekhā,
          māte re kon‌ taruṇ kabi nṛtyadodul chhande|
dhāner śhiṣhe pulak chhoṭe-- sakal dharā hese oṭhe
          aghrānera̮i sonār rode, pūrṇimāra̮i chandre||