আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালিমালা--
নবীন ধানের মঞ্জরী দিয়ে সাজিয়ে এনেছি ডালা ॥
এসো গো শারদলক্ষ্ণী, তোমার শুভ্র মেঘের রথে,
এসো নির্মল নীলপথে,
এসো ধৌত শ্যামল আলো-ঝলমল-বনগিরিপর্বতে--
এসো মুকুটে পরিয়া শ্বেতশতদল শীতল-শিশির-ঢালা ॥
ঝরা মালতীর ফুলে
আসন বিছানো নিভৃত কুঞ্জে ভরা গঙ্গার কূলে
ফিরিছে মরাল ডানা পাতিবারে তোমার চরণমূলে।
গুঞ্জরতান তুলিয়ো তোমার সোনার বীণার তারে
মৃদুমধু ঝঙ্কারে,
হাসি-ঢালা সুর গলিয়া পড়িবে ক্ষণিক অশ্রুধারে।
রহিয়া রহিয়া যে পরশমণি ঝলকে অলককোণে
পলকের তরে সকরুণ করে বুলায়ো বুলায়ো মনে--
সোনা হয়ে যাবে সকল ভাবনা, আঁধার হইবে আলা ॥
āmrā bem̐dhechhi kāśher guchchh, āmrā gem̐thechhi śhephālimālā--
nabīn dhāner mañjarī diẏe sājiẏe enechhi ḍālā ||
eso go śhāradalakṣhṇī, tomār śhubhr megher rathe,
eso nirmal nīlapthe,
eso dhaut śhyāmal ālo-jhalmal-banagiriparbate--
eso mukuṭe pariẏā śhbetaśhatdal śhītal-śhiśhir-ḍhālā ||
jharā māltīr phule
āsan bichhāno nibhṛt kuñje bharā gaṅgār kūle
phirichhe marāl ḍānā pātibāre tomār charaṇmūle|
guñjartān tuliẏo tomār sonār bīṇār tāre
mṛdumdhu jhaṅkāre,
hāsi-ḍhālā sur galiẏā par̤ibe kṣhaṇik aśhrudhāre|
rahiẏā rahiẏā ye paraśhamṇi jhalke alakkoṇe
palker tare sakruṇ kare bulāẏo bulāẏo mane--
sonā haẏe yābe sakal bhābnā, ām̐dhār ha̮ibe ālā ||