আমরা বসব তোমার সনে।–
তোমার শরিক হব রাজার রাজা,
তোমার আধেক সিংহাসনে।।
তোমার দ্বারী মোদের করেছে শির নত –
তারা জানে না যে মোদের গরব কত ।
তাই বাহির হতে তোমায় ডাকি,
তুমি ডেকে লও গো আপন জনে ।।
āmrā basab tomār sane|–
tomār śharik hab rājār rājā,
tomār ādhek siṁhāsne||
tomār dbārī moder karechhe śhir nat –
tārā jāne nā ye moder garab kat |
tāi bāhir hate tomāẏ ḍāki,
tumi ḍeke lao go āpan jane ||