আমি যে গান গাই জানি নে সে কার উদ্দেশে॥
যবে জাগে মনে অকারণে চঞ্চল হাওয়ায়, প্রবাসী পাখি উড়ে যায়--
সুর যায় ভেসে কার উদ্দেশে॥
ওই মুখপানে চেয়ে দেখি--
তুমি সে কি অতীত কালের স্বপ্ন এলে
নূতন কালের বেশে।
কভু জাগে মনে আজও যে জাগে নি এ জীবনে
গানের খেয়া সে মাগে আমার তীরে এসে॥
āmi ye gān gāi jāni ne se kār uddeśhe||
yabe jāge mane akārṇe chañchal hāoẏāẏ, prabāsī pākhi ur̤e yāẏ--
sur yāẏ bhese kār uddeśhe||
oi mukhpāne cheẏe dekhi--
tumi se ki atīt kāler sbapn ele
nūtan kāler beśhe|
kabhu jāge mane ājao ye jāge ni e jībne
gāner kheẏā se māge āmār tīre ese||