আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই তখন যাহা পাই
সে যে আমি হারাই বারে বারে ॥
তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে
বন্ধ তালা ভেঙে দেখি আপন-মাঝে গোপন রতনভার,
হারায় না সে আর ॥
প্রভাত আসে তাঁহার কাছে আলোক ভিক্ষা নিতে,
সে আলো তার লুটায় ধরণীতে।
তিনি যখন সন্ধ্যা-কাছে দাঁড়ান ঊর্ধ্বকরে, তখন স্তরে স্তরে
ফুটে ওঠে অন্ধকারের আপন প্রাণের ধন--
মুকুটে তাঁর পরেন সে রতন ॥
আমি যখন তাঁর দুয়ারে
Work
Language
āmi yakhan tām̐r duẏāre bhikṣhā nite yāi takhan yāhā pāi
se ye āmi hārāi bāre bāre ||
tini yakhan bhikṣhā nite āsen āmār dbāre
bandh tālā bheṅe dekhi āpan-mājhe gopan ratanbhār,
hārāẏ nā se ār ||
prabhāt āse tām̐hār kāchhe ālok bhikṣhā nite,
se ālo tār luṭāẏ dharṇīte|
tini yakhan sandhyā-kāchhe dām̐r̤ān ūrdhbakre, takhan stare stare
phuṭe oṭhe andhakārer āpan prāṇer dhan--
mukuṭe tām̐r paren se ratan ||