Aami yakhan chhilem

আমি যখন ছিলেম
Work
Language

আমি    যখন ছিলেম অন্ধ
     সুখের খেলায় বেলা গেছে, পাই নি তো আনন্দ ॥
খেলাঘরের দেয়াল গেঁথে          খেয়াল নিয়ে ছিলেম মেতে,
     ভিত ভেঙে যেই এলে ঘরে ঘুচল আমার বন্ধ।
     সুখের খেলা আর রোচে না, পেয়েছি আনন্দ ॥
ভীষণ আমার, রুদ্র আমার,নিদ্রা গেল ক্ষুদ্র আমার--
     উগ্র ব্যথায় নূতন ক'রে বাঁধলে আমার ছন্দ।
যে দিন তুমি অগ্নিবেশে  সব-কিছু মোর নিলে এসে
     সে দিন আমি পূর্ণ হলেম ঘুচল আমার দ্বন্দ্ব।
     দুঃখসুখের পারে তোমায় পেয়েছি আনন্দ ॥

āmi    yakhan chhilem andh
     sukher khelāẏ belā gechhe, pāi ni to ānand ||
khelāghrer deẏāl gem̐the          kheẏāl niẏe chhilem mete,
     bhit bheṅe yei ele ghare ghuchal āmār bandh|
     sukher khelā ār roche nā, peẏechhi ānand ||
bhīṣhaṇ āmār, rudr āmār,nidrā gel kṣhudr āmār--
     ugr byathāẏ nūtan ka're bām̐dhle āmār chhand|
ye din tumi agnibeśhe  sab-kichhu mor nile ese
     se din āmi pūrṇ halem ghuchal āmār dbandb|
     duḥkhasukher pāre tomāẏ peẏechhi ānand ||