আমি যদি আরব হ’তাম – মদিনারই পথ। এই পথে মোর চ’লে যেতেন নূর নবী হজরত।। পয়জার তাঁর লাগত এসে আমার কঠিন বুকে, আমি ঝর্না হয়ে গ’লে যেতাম অম্নি পরম সুখে; সেই চিহ্ন বুকে পুরে পালিযে যেতাম কোহ্-ই-তুরে, দিবা নিশি করতাম তাঁর কদম জিয়ারত।। মা ফাতেমা খেলতো এসে আমার ধূলি ল’য়ে আমি পড়তাম তাঁর পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে। হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে চক্ষে আমার বইতো নদী পেয়ে সে নেয়ামত।।
আমি যদি আরব হতাম মদিনারই পথ
Work
Language
āmi yadi ārab ha’tām – madināra̮i path| ei pathe mor cha’le yeten nūr nabī hajrat|| paẏajār tām̐r lāgat ese āmār kaṭhin buke, āmi jharnā haẏe ga’le yetām amni param sukhe; sei chihn buke pure pāliye yetām koh-i-ture, dibā niśhi kartām tām̐r kadam jiẏārat|| mā phātemā khelto ese āmār dhūli la’ẏe āmi par̤tām tām̐r pāẏe luṭiẏe phuler reṇu haẏe| hāsān hosen hese hese nāchto āmār bakṣhe ese chakṣhe āmār ba̮ito nadī peẏe se neẏāmat||