Aami tomaay yat

আমি তোমায় যত
Work
Language

আমি তোমায় যত   শুনিয়েছিলাম গান
তার বদলে আমি     চাই নে কোনো দান ॥
ভুলবে সে গান যদি  নাহয় যেয়ো ভুলে
উঠবে যখন তারা    সন্ধ্যসাগরকূলে,
তোমার সভায় যবে  করব অবসান
এই ক'দিনের শুধু    এই ক'টি মোর তান ॥
তোমার গান যে কত শুনিয়েছিলে মোরে
সেই কথাটি তুমি     ভুলবে কেমন করে?
সেই কথাটি, কবি,   পড়বে তোমার মনে
বর্ষামুখর রাতে,     ফাগুন-সমীরণে--
এইটুকু মোর শুধু   রইল অভিমান
ভুলতে সে কি পার  ভুলিয়েছ মোর প্রাণ ॥

āmi tomāẏ yat   śhuniẏechhilām gān
tār badle āmi     chāi ne kono dān ||
bhulbe se gān yadi  nāhaẏ yeẏo bhule
uṭhbe yakhan tārā    sandhyasāgarkūle,
tomār sabhāẏ yabe  karab absān
ei ka'diner śhudhu    ei ka'ṭi mor tān ||
tomār gān ye kat śhuniẏechhile more
sei kathāṭi tumi     bhulbe keman kare?
sei kathāṭi, kabi,   par̤be tomār mane
barṣhāmukhar rāte,     phāgun-samīrṇe--
eiṭuku mor śhudhu   ra̮il abhimān
bhulte se ki pār  bhuliẏechh mor prāṇ ||