আমি তোমারি মাটির কন্যা, জননী বসুন্ধরা--
তবে আমার মানবজন্ম কেন বঞ্চিত করা ॥
পবিত্র জানি যে তুমি পবিত্র জন্মভূমি,
মানবকন্যা আমি যে ধন্যা প্রাণের পুণ্যে ভরা ॥
কোন্ স্বর্গের তরে ওরা তোমায় তুচ্ছ করে
রহি তোমার বক্ষোপরে।
আমি যে তোমারি আছি নিতান্ত কাছাকাছি,
তোমার মোহিনীশক্তি দাও আমারে হৃদয়প্রাণহরা ॥
āmi tomāri māṭir kanyā, jannī basundharā--
tabe āmār mānabajanm ken bañchit karā ||
pabitr jāni ye tumi pabitr janmabhūmi,
mānabakanyā āmi ye dhanyā prāṇer puṇye bharā ||
kon sbarger tare orā tomāẏ tuchchh kare
rahi tomār bakṣhopre|
āmi ye tomāri āchhi nitānt kāchhākāchhi,
tomār mohinīśhakti dāo āmāre hṛdaẏaprāṇahrā ||