Aami tomaar kaachhei phire aasbo

আমি তোমার কাছেই ফিরে আসবো
Work
Language

আমি তোমার কাছেই ফিরে আসবো
তোমায় আবার ভালোবাসবো
তুমি কি ডাকবে মোরে
চেনা সে নামটি ধরে?

জীবনের এই পথ আঁকাবাঁকা হয় হোক
হোক না সে বন্ধুর
ঠিকানা লিখে যাক্ ওই দুটি কালো চোখ
এই প্রিয় বন্ধুর
চেনা সে নামটি ধরে তুমি কি ডাকবে মোরে?

তুমি দিলে সে-কথা পাখী নিয়ে গায়
আকাশের নীল স্বপ্নে আলো হ’য়ে যায় ;
পৃথিবীর যত সুখ যত কিছু ভালো তার
সব নিয়ে চলে যাই;

দু’জনার দুটি মন চিরতরে একাকার
এই শুধু বলে যাই!
চেনা সে- নামটি ধরে তুমি কি ডাকবে মোরে??

āmi tomār kāchhei phire āsbo
tomāẏ ābār bhālobāsbo
tumi ki ḍākbe more
chenā se nāmṭi dhare?

jībner ei path ām̐kābām̐kā haẏ hok
hok nā se bandhur
ṭhikānā likhe yāk oi duṭi kālo chokh
ei priẏ bandhur
chenā se nāmṭi dhare tumi ki ḍākbe more?

tumi dile se-kathā pākhī niẏe gāẏ
ākāśher nīl sbapne ālo ha’ẏe yāẏ ;
pṛthibīr yat sukh yat kichhu bhālo tār
sab niẏe chale yāi;

du’janār duṭi man chiratre ekākār
ei śhudhu bale yāi!
chenā se- nāmṭi dhare tumi ki ḍākbe more??