Aami takhan chhilem

আমি তখন ছিলেম
Work
Language

আমি   তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে
     যখন   বৃষ্টি নামল   তিমিরনিবিড় রাতে।
দিকে দিকে সঘন গগন মত্ত প্রলাপে   প্লাবন-ঢালা শ্রাবণধারাপাতে
                   সে দিন   তিমিরনিবিড় রাতে॥
     আমার   স্বপ্নস্বরূপ বাহির হয়ে এল,   সে যে   সঙ্গ পেল
     আমার   সুদূর পারের স্বপ্নদোসর-সাথে
                   সে দিন   তিমিরনিবিড় রাতে॥
আমার   দেহের সীমা গেল পারায়ে-- ক্ষুব্ধ বনের মন্দ্ররবে গেল হারায়ে।
     মিলে গেল কুঞ্জবীথির সিক্ত যূথীর গন্ধে   মত্তহাওয়ার ছন্দে,
মেঘে মেঘে তড়িৎশিখার ভুজঙ্গপ্রয়াতে   সে দিন   তিমিরনিবিড় রাতে॥

āmi   takhan chhilem magan gahan ghumer ghore
     yakhan   bṛṣhṭi nāmal   timiranibir̤ rāte|
dike dike saghan gagan matt pralāpe   plāban-ḍhālā śhrābaṇadhārāpāte
                   se din   timiranibir̤ rāte||
     āmār   sbapnasbarūp bāhir haẏe el,   se ye   saṅg pel
     āmār   sudūr pārer sbapnadosar-sāthe
                   se din   timiranibir̤ rāte||
āmār   deher sīmā gel pārāẏe-- kṣhubdh baner mandrarbe gel hārāẏe|
     mile gel kuñjabīthir sikt yūthīr gandhe   mattahāoẏār chhande,
meghe meghe tar̤itśhikhār bhujaṅgapraẏāte   se din   timiranibir̤ rāte||