আমি তারেই খুঁজে বেড়াই যে রয় মনে, আমার মনে।
সে আছে ব'লে
আমার আকাশ জুড়ে ফোটে তারা রাতে,
প্রাতে ফুল ফুটে রয় বনে আমার বনে॥
সে আছে ব'লে চোখের তারার আলোয়
এত রূপের খেলা রঙের মেলা অসীম সাদায় কালোয়,
সে মোর সঙ্গে থাকে বলে
আমার অঙ্গে অঙ্গে পুলক লাগায় দখিন সমীরণে।
তারি বাণী হঠাৎ উঠে পুরে
আনমনা কোন্ তানের মাঝে আমার গানের সুরে।
দুখের দোলে হঠাৎ মোরে দোলায়
কাজের মাঝে লুকিয়ে থেকে আমারে কাজ ভোলায়।
সে মোর চিরদিনের ব'লে
তারি পুলকে মোর পলকগুলি ভরে ক্ষণে ক্ষণে॥
āmi tārei khum̐je ber̤āi ye raẏ mane, āmār mane|
se āchhe ba'le
āmār ākāśh jur̤e phoṭe tārā rāte,
prāte phul phuṭe raẏ bane āmār bane||
se āchhe ba'le chokher tārār āloẏ
et rūper khelā raṅer melā asīm sādāẏ kāloẏ,
se mor saṅge thāke bale
āmār aṅge aṅge pulak lāgāẏ dakhin samīrṇe|
tāri bāṇī haṭhāt uṭhe pure
ānamnā kon tāner mājhe āmār gāner sure|
dukher dole haṭhāt more dolāẏ
kājer mājhe lukiẏe theke āmāre kāj bholāẏ|
se mor chiradiner ba'le
tāri pulke mor palakguli bhare kṣhaṇe kṣhaṇe||