আমি তারেই জানি তারেই জানি আমায় যে জন আপন জানে--
তারি দানে দাবি আমার যার অধিকার আমার দানে ॥
যে আমারে চিনতে পারে সেই চেনাতেই চিনি তারে গো--
একই আলো চেনার পথে তার প্রাণে আর আমার প্রাণে ॥
আপন মনের অন্ধকারে ঢাকল যারা
আমি তাদের মধ্যে আপনহারা।
ছুঁইয়ে দিল সোনার কাঠি, ঘুমের ঢাকা গেল কাটি গো--
নয়ন আমার ছুটেছে তার আলো-করা মুখের পানে ॥
āmi tārei jāni tārei jāni āmāẏ ye jan āpan jāne--
tāri dāne dābi āmār yār adhikār āmār dāne ||
ye āmāre chinte pāre sei chenātei chini tāre go--
eka̮i ālo chenār pathe tār prāṇe ār āmār prāṇe ||
āpan maner andhakāre ḍhākal yārā
āmi tāder madhye āpanhārā|
chhum̐iẏe dil sonār kāṭhi, ghumer ḍhākā gel kāṭi go--
naẏan āmār chhuṭechhe tār ālo-karā mukher pāne ||