Aaguner din shesh habe ekdin

আগুনের দিন শেষ হবে একদিন
Language

আগুনের দিন শেষ হবে একদিন
ঝর্ণার সাথে গান হবে একদিন
এ পৃথিবী ছেড়ে চলো যাই
স্বপ্নের সিড়ি বেয়ে সীমাহীন ।।

হৃদয়ে জ্বলছে যে বহ্নি
সে একদিন তারা হয়ে জ্বলবে
জোৎস্নায় নীল হবে আগ্নি
সে আলোর পথ ধরে চলবে
সেই যাত্রায় কেন হায়
ভয় হয় নিশিদিন

আগুনের দিন শেষ হবে একদিন
ঝর্ণার সাথে গান হবে একদিন
এ পৃথিবী ছেড়ে চলো যাই
স্বপ্নের সিড়ি বেয়ে সীমাহীন

জোনাকীর গান বুঝি থামলো
চাঁদ নিজে লুকালো আড়ালে
শিশিরে স্নান করে ভোর হয়
তুমি এসে দু’টি হাত বাড়ালে
এ ভূবন যে নূতন এ স্বপন চিরদিন

আগুনের দিন শেষ হবে একদিন
ঝর্ণার সাথে গান হবে একদিন
এ পৃথিবী ছেড়ে চলো যাই
স্বপ্নের সিড়ি বেয়ে সীমাহীন

+

āguner din śheṣh habe ekdin
jharṇār sāthe gān habe ekdin
e pṛthibī chher̤e chalo yāi
sbapner sir̤i beẏe sīmāhīn ||

hṛdaẏe jbalchhe ye bahni
se ekdin tārā haẏe jbalbe
jotsnāẏ nīl habe āgni
se ālor path dhare chalbe
sei yātrāẏ ken hāẏ
bhaẏ haẏ niśhidin

āguner din śheṣh habe ekdin
jharṇār sāthe gān habe ekdin
e pṛthibī chher̤e chalo yāi
sbapner sir̤i beẏe sīmāhīn

jonākīr gān bujhi thāmlo
chām̐d nije lukālo ār̤āle
śhiśhire snān kare bhor haẏ
tumi ese du’ṭi hāt bār̤āle
e bhūban ye nūtan e sbapan chirdin

āguner din śheṣh habe ekdin
jharṇār sāthe gān habe ekdin
e pṛthibī chher̤e chalo yāi
sbapner sir̤i beẏe sīmāhīn

+