আমি সন্ধ্যাদীপের শিখা,
অন্ধকারের ললাট-মাঝে পরানু রাজটিকা ॥
তার স্বপনে মোর আলোর পরশ জাগিয়ে দিল গোপন হরষ,
অন্তরে তার রইল আমার প্রথম প্রেমের লিখা ॥
আমার নির্জন উৎসবে
অম্বরতল হয় নি উতল পাখির কলরবে।
যখন তরুণ রবির চরণ লেগে নিখিল ভুবন উঠবে জেগে
তখন আমি মিলিয়ে যাব ক্ষণিক মরীচিকা ॥
āmi sandhyādīper śhikhā,
andhakārer lalāṭ-mājhe parānu rājṭikā ||
tār sbapne mor ālor paraśh jāgiẏe dil gopan haraṣh,
antare tār ra̮il āmār pratham premer likhā ||
āmār nirjan utsabe
ambartal haẏ ni utal pākhir kalarbe|
yakhan taruṇ rabir charaṇ lege nikhil bhuban uṭhbe jege
takhan āmi miliẏe yāb kṣhaṇik marīchikā ||