Aami samsaare man diyechhinu

আমি সংসারে মন দিয়েছিনু
Work
Language

আমি সংসারে মন দিয়েছিনু, তুমি আপনি সে মন নিয়েছ।
আমি সুখ ব'লে দুখ চেয়েছিনু, তুমি দুখ ব'লে সুখ দিয়েছ ॥
          হৃদয় যাহার শতখানে ছিল শত স্বার্থের সাধনে
          তাহারে কেমনে কুড়ায়ে আনিলে, বাঁধিলে ভক্তিবাঁধনে ॥
          সুখ সুখ করে দ্বারে দ্বারে মোরে কত দিকে কত খোঁজালে,
          তুমি যে আমার কত আপনার এবার সে কথা বোঝালে--
          করুণা তোমার কোন্‌ পথ দিয়ে কোথা নিয়ে যায় কাহারে--
                   সহসা দেখিনু নয়ন মেলিয়ে,
                        এনেছ তোমারি দুয়ারে ॥

āmi saṁsāre man diẏechhinu, tumi āpni se man niẏechh|
āmi sukh ba'le dukh cheẏechhinu, tumi dukh ba'le sukh diẏechh ||
          hṛdaẏ yāhār śhatkhāne chhil śhat sbārther sādhne
          tāhāre kemne kur̤āẏe ānile, bām̐dhile bhaktibām̐dhne ||
          sukh sukh kare dbāre dbāre more kat dike kat khom̐jāle,
          tumi ye āmār kat āpnār ebār se kathā bojhāle--
          karuṇā tomār kon‌ path diẏe kothā niẏe yāẏ kāhāre--
                   sahsā dekhinu naẏan meliẏe,
                        enechh tomāri duẏāre ||