আমি রূপে তোমায় ভোলাব না, ভালোবাসায় ভোলাব।
আমি হাত দিয়ে দ্বার খুলব না গো, গান দিয়ে দ্বার খোলাব॥
ভরাব না ভূষণভারে, সাজাব না ফুলের হারে--
প্রেমকে আমার মালা করে গলায় তোমার দোলাব॥
জানবে না কেউ কোন্ তুফানে তরঙ্গদল নাচবে প্রাণে,
চাঁদের মতো অলখ টানে জোয়ারে ঢেউ তোলাব॥
আমি রূপে তোমায়
Work
Language
āmi rūpe tomāẏ bholāb nā, bhālobāsāẏ bholāb|
āmi hāt diẏe dbār khulab nā go, gān diẏe dbār kholāb||
bharāb nā bhūṣhaṇbhāre, sājāb nā phuler hāre--
premke āmār mālā kare galāẏ tomār dolāb||
jānbe nā keu kon tuphāne taraṅgadal nāchbe prāṇe,
chām̐der mato alakh ṭāne joẏāre ḍheu tolāb||