'আমি পথভোলা এক পথিক এসেছি।
সন্ধ্যাবেলার চামেলি গো, সকালবেলার মল্লিকা
আমায় চেন কি।'
'চিনি তোমায় চিনি, নবীন পান্থ--
বনে বনে ওড়ে তোমার রঙিন বসনপ্রান্ত।
ফাগুন প্রাতের উতলা গো, চৈত্র রাতের উদাসী
তোমার পথে আমরা ভেসেছি।'
'ঘরছাড়া এই পাগলটাকে এমন ক'রে কে গো ডাকে
করুণ গুঞ্জরি,
যখন বাজিয়ে বীণা বনের পথে বেড়াই সঞ্চরি।'
'আমি তোমায় ডাক দিয়েছি ওগো উদাসী,
আমি আমের মঞ্জরী।
তোমায় চোখে দেখার আগে তোমার স্বপন চোখে লাগে,
বেদন জাগে গো--
না চিনিতেই ভালো বেসেছি।'
যখন ফুরিয়ে বেলা চুকিয়ে খেলা তপ্ত ধুলার পথে
যাব ঝরা ফুলের রথে--
তখন সঙ্গ কে লবি'
'লব আমি মাধবী।'
'যখন বিদায়-বাঁশির সুরে সুরে শুকনো পাতা যাবে উড়ে
সঙ্গে কে র'বি।'
'আমি রব, উদাস হব ওগো উদাসী,
আমি তরুণ করবী।'
'বসন্তের এই ললিত রাগে বিদায়-ব্যথা লুকিয়ে জাগে--
ফাগুন দিনে গো
কাঁদন-ভরা হাসি হেসেছি।'
'āmi pathbholā ek pathik esechhi|
sandhyābelār chāmeli go, sakālabelār mallikā
āmāẏ chen ki|'
'chini tomāẏ chini, nabīn pānth--
bane bane or̤e tomār raṅin basanaprānt|
phāgun prāter utlā go, chaitr rāter udāsī
tomār pathe āmrā bhesechhi|'
'gharchhār̤ā ei pāgalṭāke eman ka're ke go ḍāke
karuṇ guñjari,
yakhan bājiẏe bīṇā baner pathe ber̤āi sañchari|'
'āmi tomāẏ ḍāk diẏechhi ogo udāsī,
āmi āmer mañjarī|
tomāẏ chokhe dekhār āge tomār sbapan chokhe lāge,
bedan jāge go--
nā chinitei bhālo besechhi|'
yakhan phuriẏe belā chukiẏe khelā tapt dhulār pathe
yāb jharā phuler rathe--
takhan saṅg ke labi'
'lab āmi mādhbī|'
'yakhan bidāẏ-bām̐śhir sure sure śhukno pātā yābe ur̤e
saṅge ke ra'bi|'
'āmi rab, udās hab ogo udāsī,
āmi taruṇ karbī|'
'basanter ei lalit rāge bidāẏ-byathā lukiẏe jāge--
phāgun dine go
kām̐dan-bharā hāsi hesechhi|'