Aami mayanaamteer shaari deb

আমি ময়নামতীর শাড়ি দেব
Language

আমি ময়নামতীর শাড়ি দেব চল আমার বাড়ি ওগো বিন্‌গেরামের নারী তোরে সোনাল ফুলের বাজু দেব চুড়ি বেলোয়ারি।। তোরে বৈঁচী ফুলের পৈঁচী দেব কল্‌মিলতার বালা, গলায় দেবো টাট্‌কা–তোলা ভাঁট্‌ ফুলেরই মালা। রক্ত–শালুক দিব পায়ে, পরবে আল্‌তা তা’রি।। হলুদ–চাঁপার বরণ কন্যা এসো আমার নায় সরষে ফুলের সোনার রেণু মাখাব ওই গায়! ঠোঁটে দিব রাঙা পলাশ মহুয়া ফুলের মউ, বকুল–ডালে ডাকবে পাখি, ‘বউ গো কথা কও!’ আমি সব দিব গো, যা পারি আর যা দিতে না পারি।।

āmi maẏanāmtīr śhār̤i deb chal āmār bār̤i ogo bin‌gerāmer nārī tore sonāl phuler bāju deb chur̤i beloẏāri|| tore baim̐chī phuler paim̐chī deb kal‌miltār bālā, galāẏ debo ṭāṭ‌kā–tolā bhām̐ṭ‌ phulera̮i mālā| rakt–śhāluk dib pāẏe, parbe āl‌tā tā’ri|| halud–chām̐pār baraṇ kanyā eso āmār nāẏ sarṣhe phuler sonār reṇu mākhāb oi gāẏ! ṭhom̐ṭe dib rāṅā palāśh mahuẏā phuler ma̮u, bakul–ḍāle ḍākbe pākhi, ‘ba̮u go kathā kao!’ āmi sab dib go, yā pāri ār yā dite nā pāri||