Aami mare gele jaani tumi kaamdbenaa

আমি মরে গেলে জানি তুমি কাঁদবেনা
Language

আমি মরে গেলে জানি তুমি কাঁদবেনা
ওখানেই শেষ করে দিও
চাইবনা কিছুই তোমার

শুধু মনে রেখো কোন একদিন
ভালোবেসে ছিলাম তোমায়
ও ভালোবেসে ছিলাম তোমায়

পুরনো স্মৃতিগুলো মন থেকে তুমি মুছে দিও
আবার নতুন করে এ জীবন সাজিয়ে নিও।

সেই চেনা সুরে সেই চেনা নাম ধরে ডেকো না আমায়
শুধু মনে রেখো কোন একদিন
ভালোবেসে ছিলাম তোমায়
ও ভালোবেসে ছিলাম তোমায়

কখনো ভুল করে সমাধিতে ফুল দিও না
আমার মরণ দিনে চোখে জল তুমি এনো না
থাকনা ভরে সমাধির ‘পরে ঝরানো পাতা
শুধু মনে রেখো কোন একদিন
ভালোবেসে ছিলাম তোমায়
ও ভালোবেসে ছিলাম তোমায়

āmi mare gele jāni tumi kām̐dbenā
okhānei śheṣh kare dio
chāibnā kichhui tomār

śhudhu mane rekho kon ekdin
bhālobese chhilām tomāẏ
o bhālobese chhilām tomāẏ

purno smṛtigulo man theke tumi muchhe dio
ābār natun kare e jīban sājiẏe nio|

sei chenā sure sei chenā nām dhare ḍeko nā āmāẏ
śhudhu mane rekho kon ekdin
bhālobese chhilām tomāẏ
o bhālobese chhilām tomāẏ

kakhno bhul kare samādhite phul dio nā
āmār maraṇ dine chokhe jal tumi eno nā
thāknā bhare samādhir ‘pare jharāno pātā
śhudhu mane rekho kon ekdin
bhālobese chhilām tomāẏ
o bhālobese chhilām tomāẏ