আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়ে
আমার ভয়ভাঙা এই নায়ে ॥
মাভৈঃ বাণীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে
তোমার ওই পারেতেই যাবে তরী ছায়াবটের ছায়ে ॥
পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়--
আমি অভয় মনে ছাড়ব তরী, এই শুধু মোর দায়।
দিন ফুরালে, জানি জানি, পৌঁছে ঘাটে দেব আনি
আমার দুঃখদিনের রক্তকমল তোমার করুণ পায়ে ॥
আমি মারের সাগর
Work
Language
āmi mārer sāgar pār̤i deb biṣham jhar̤er bāẏe
āmār bhaẏabhāṅā ei nāẏe ||
mābhaiḥ bāṇīr bharsā niẏe chhem̐r̤ā pāle buk phuliẏe
tomār oi pāretei yābe tarī chhāẏābṭer chhāẏe ||
path āmāre sei dekhābe ye āmāre chāẏ--
āmi abhaẏ mane chhār̤ab tarī, ei śhudhu mor dāẏ|
din phurāle, jāni jāni, paum̐chhe ghāṭe deb āni
āmār duḥkhadiner raktakmal tomār karuṇ pāẏe ||