আমি কেমন করিয়া জানাব আমার জুড়ালো হৃদয় জুড়ালো--
আমার জুড়ালো হৃদয় প্রভাতে।
আমি কেমন করিয়া জানাব আমার পরান কী নিধি কুড়ালো--
ডুবিয়া নিবিড় গভীর শোভাতে ॥
আজ গিয়েছি সবার মাঝারে, সেথায় দেখেছি আলোক-আসনে--
দেখেছি আমার হৃদয়রাজারে।
আমি দুয়েকটি কথা কয়েছি তা সনে সে নীরব সভা-মাঝারে--
দেখেছি চিরজনমের রাজারে ॥
এই বাতাস আমারে হৃদয়ে লয়েছে, আলোক আমার তনুতে
কেমনে মিলে গেছে মোর তনুতে--
তাই এ গগন-ভরা প্রভাত পশিল আমার অণুতে অণুতে।
আজ ত্রিভুবন-জোড়া কাহার বক্ষে দেহ মন মোর ফুরালো--
যেন রে নিঃশেষে আজি ফুরালো।
আজ যেখানে যা হেরি সকলেরই মাঝে জুড়ালো জীবন জুড়ালো--
আমার আদি ও অন্ত জুড়ালো ॥
āmi keman kariẏā jānāb āmār jur̤ālo hṛdaẏ jur̤ālo--
āmār jur̤ālo hṛdaẏ prabhāte|
āmi keman kariẏā jānāb āmār parān kī nidhi kur̤ālo--
ḍubiẏā nibir̤ gabhīr śhobhāte ||
āj giẏechhi sabār mājhāre, sethāẏ dekhechhi ālok-āsne--
dekhechhi āmār hṛdaẏarājāre|
āmi duẏekṭi kathā kaẏechhi tā sane se nīrab sabhā-mājhāre--
dekhechhi chirajanmer rājāre ||
ei bātās āmāre hṛdaẏe laẏechhe, ālok āmār tanute
kemne mile gechhe mor tanute--
tāi e gagan-bharā prabhāt paśhil āmār aṇute aṇute|
āj tribhuban-jor̤ā kāhār bakṣhe deh man mor phurālo--
yen re niḥśheṣhe āji phurālo|
āj yekhāne yā heri sakalera̮i mājhe jur̤ālo jīban jur̤ālo--
āmār ādi o ant jur̤ālo ||