আমি কতদিন কতরাত ভেবেছি।
ভেবেছি বলবো তোমারে
একটি পুরনো কথা নতুন করে
কতদিন কত রাত ভেবেছি
যে কথা ভ্রমর বলে ফুলের কানে
যে দোলা জাগায় মেঘ নদীর প্রাণে।
এই কি শোনাতে এলে গানে গানে।
না না সে কথা হয়ত বলেছি
হয় নি বলা তবু তেমন করে
বলবো ভাবি আমি যেমন করে
হাজার বছর ধরে শিল্পী কবি
কত রঙ্গে এঁকেছে তারই ছবি।
বোঝাতে পারেনি তবু মনের সবই।
না না সে ভাষা হয় না বোঝাতে
মনের ভাষা মন বুঝতে পারে
চোখের পাতায় তার ছায়া পড়ে
আমি কতদিন কতরাত ভেবেছি
ভেবেছি বলবো তোমারে
একটি প্রেমের কথা নতুন করে।
āmi katdin katrāt bhebechhi|
bhebechhi balbo tomāre
ekṭi purno kathā natun kare
katdin kat rāt bhebechhi
ye kathā bhramar bale phuler kāne
ye dolā jāgāẏ megh nadīr prāṇe|
ei ki śhonāte ele gāne gāne|
nā nā se kathā haẏat balechhi
haẏ ni balā tabu teman kare
balbo bhābi āmi yeman kare
hājār bachhar dhare śhilpī kabi
kat raṅge em̐kechhe tāra̮i chhabi|
bojhāte pāreni tabu maner saba̮i|
nā nā se bhāṣhā haẏ nā bojhāte
maner bhāṣhā man bujhte pāre
chokher pātāẏ tār chhāẏā par̤e
āmi katdin katrāt bhebechhi
bhebechhi balbo tomāre
ekṭi premer kathā natun kare|