Aami kaare daaki go

আমি কারে ডাকি গো
Work
Language

আমি    কারে ডাকি গো,
আমার বাঁধন দাও গো টুটে।
আমি    হাত বাড়িয়ে আছি,
আমায়  লও কেড়ে লও লুটে ॥
তুমি    ডাকো এমনি ডাকে
যেন     লজ্জাভয় না থাকে,
যেন     সব ফেলে যাই, সব ঠেলে যাই,
                   যাই ধেয়ে যাই ছুটে ॥
আমি    স্বপন দিয়ে বাঁধা--
কেবল  ঘুমের ঘোরের বাধা,
সে যে   জড়িয়ে আছে প্রাণের কাছে
                   মুদিয়ে আঁখিপুটে।
ওগো    দিনের পর দিন
আমার   কোথায় হল লীন,
কেবল   ভাষাহারা অশ্রুধারায়
                   পরান কেঁদে উঠে ॥

āmi    kāre ḍāki go,
āmār bām̐dhan dāo go ṭuṭe|
āmi    hāt bār̤iẏe āchhi,
āmāẏ  lao ker̤e lao luṭe ||
tumi    ḍāko emni ḍāke
yen     lajjābhaẏ nā thāke,
yen     sab phele yāi, sab ṭhele yāi,
                   yāi dheẏe yāi chhuṭe ||
āmi    sbapan diẏe bām̐dhā--
kebal  ghumer ghorer bādhā,
se ye   jar̤iẏe āchhe prāṇer kāchhe
                   mudiẏe ām̐khipuṭe|
ogo    diner par din
āmār   kothāẏ hal līn,
kebal   bhāṣhāhārā aśhrudhārāẏ
                   parān kem̐de uṭhe ||