Aami jbaalab naa mor

আমি জ্বালব না মোর
Work
Language

আমি     জ্বালব না মোর বাতায়নে প্রদীপ আনি,
আমি     শুনব বসে আঁধার-ভরা গভীর বাণী॥
আমার    এ দেহ মন মিলায়ে যাক নিশীথরাতে,
আমার    লুকিয়ে-ফোটা এই হৃদয়ের পুষ্পপাতে,
          থাক্‌-না ঢাকা মোর বেদনার গন্ধখানি॥
আমার    সকল হৃদয় উধাও হবে তারার মাঝে
          যেখানে ওই আঁধারবীণায় আলো বাজে।
আমার    সকল দিনের পথ খোঁজা এই হল সারা,
এখন    দিক্‌-বিদিকের শেষে এসে দিশাহারা
          কিসের আশায় বসে আছি অভয় মানি॥

āmi     jbālab nā mor bātāẏane pradīp āni,
āmi     śhunab base ām̐dhār-bharā gabhīr bāṇī||
āmār    e deh man milāẏe yāk niśhīthrāte,
āmār    lukiẏe-phoṭā ei hṛdaẏer puṣhpapāte,
          thāk‌-nā ḍhākā mor bednār gandhakhāni||
āmār    sakal hṛdaẏ udhāo habe tārār mājhe
          yekhāne oi ām̐dhārabīṇāẏ ālo bāje|
āmār    sakal diner path khom̐jā ei hal sārā,
ekhan    dik‌-bidiker śheṣhe ese diśhāhārā
          kiser āśhāẏ base āchhi abhaẏ māni||