Aami ek neer haaraa jharer paakhi

আমি এক নীড় হারা ঝড়ের পাখি
Language

ঝড়ের পাখি আজানার পানে ছুটে চলেছি
এ পথের শেষ হবে কবে জানি না
পথ হারা পথ বেয়ে চলেছি

আমি এক নীড়হারা ঝড়ের পাখি
আজানার পানে ছুটে চলেছি
এ পথের শেষ হবে কবে জানি না
পথ হারা পথ বেয়ে চলেছি

ঝড় যদি বলে দিত কি যে আছে কি যে হবে
এ পথের শেষ প্রান্তে।

জীবনের দ্বিধাটুকু মিটিয়ে দিতেম
আমি সাগরের অতলান্তে

ঝড় শুধু হাসে তার খেয়ালের হাসি।
জীবনের প্রেম তাই ***
আমি এক নীড়হারা ঝড়ের পাখি

তোমরা নীড়ের পাখি নীড়হারা জীবনের
ব্যাথাটুকু যদি জানতে।

অচেনা আমার নামে হৃদয়ের অঞ্জলি
দুটি হাত ভরে আনতে

মান কি বা নাই মান তোমাদের খুশি।
আমার কথাটি আমি বলেছি

আমি এক নীড়হারা ঝড়ের পাখি
আজানার পানে ছুটে চলেছি
এ পথের শেষ হবে কবে জানি না
পথ হারা পথ বেয়ে চলেছি।

jhar̤er pākhi ājānār pāne chhuṭe chalechhi
e pather śheṣh habe kabe jāni nā
path hārā path beẏe chalechhi

āmi ek nīr̤hārā jhar̤er pākhi
ājānār pāne chhuṭe chalechhi
e pather śheṣh habe kabe jāni nā
path hārā path beẏe chalechhi

jhar̤ yadi bale dit ki ye āchhe ki ye habe
e pather śheṣh prānte|

jībner dbidhāṭuku miṭiẏe ditem
āmi sāgrer atalānte

jhar̤ śhudhu hāse tār kheẏāler hāsi|
jībner prem tāi ***
āmi ek nīr̤hārā jhar̤er pākhi

tomrā nīr̤er pākhi nīr̤hārā jībner
byāthāṭuku yadi jānte|

achenā āmār nāme hṛdaẏer añjali
duṭi hāt bhare ānte

mān ki bā nāi mān tomāder khuśhi|
āmār kathāṭi āmi balechhi

āmi ek nīr̤hārā jhar̤er pākhi
ājānār pāne chhuṭe chalechhi
e pather śheṣh habe kabe jāni nā
path hārā path beẏe chalechhi|