আমি দীন, অতি দীন--
কেমনে শুধিব, নাথ হে, তব করুণাঋণ ॥
তব স্নেহ শত ধারে ডুবাইছে সংসারে,
তাপিত হৃদিমাঝে ঝরিছে নিশিদিন ॥
হৃদয়ে যা আছে দিব তব কাছে,
তোমারি এ প্রেম দিব তোমারে--
চিরদিন তব কাজে রহিব জগতমাঝে,
জীবন করেছি তোমার চরণতলে লীন ॥
আমি দীন, অতি দীন
Work
Language
āmi dīn, ti dīn--
kemne śhudhib, nāth he, tab karuṇāṛṇ ||
tab sneh śhat dhāre ḍubāichhe saṁsāre,
tāpit hṛdimājhe jharichhe niśhidin ||
hṛdaẏe yā āchhe dib tab kāchhe,
tomāri e prem dib tomāre--
chirdin tab kāje rahib jagatmājhe,
jīban karechhi tomār charaṇatle līn ||