আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্রনন্দিনী।
নহি দেবী, নহি সামান্যা নারী।
পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে
সে নহি নহি,
হেলা করি মোরে রাখিবে পিছে
সে নহি নহি।
যদি পার্শ্বে রাখ মোরে
সংকটে সম্পদে,
সম্মতি দাও যদি কঠিন ব্রতে
সহায় হতে,
পাবে তবে তুমি চিনিতে মোরে।
আজ শুধু করি নিবেদন--
আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্রনন্দিনী॥
āmi chitrāṅgadā, āmi rājendranandinī|
nahi debī, nahi sāmānyā nārī|
pūjā kari more rākhibe ūrdhbe
se nahi nahi,
helā kari more rākhibe pichhe
se nahi nahi|
yadi pārśhbe rākh more
saṁkṭe sampade,
sammati dāo yadi kaṭhin brate
sahāẏ hate,
pābe tabe tumi chinite more|
āj śhudhu kari nibedan--
āmi chitrāṅgadā rājendranandinī||