Aami chiratre doore chale yaab

আমি চিরতরে দূরে চলে যাব
Language

আমিচিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে আমিবাতাস হইয়া জড়াইব কেশ বেণী যাবে যবে খুলিতে।। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ কাঁদিবে পবন রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে দুলিতে।। আসিবে তোমার পরমোৎসব – কত প্রিয়জন কে জানে, মনে প’ড়ে যাবে কোন্‌ সে ভিখারি পায়নি ভিক্ষা এখানে। তোমার কুঞ্জ-পথে যেতে হায় চমকি’ থামিয়া যাবে বেদনায় দেখিবে কে যেন ম’রে মিশে আছে তোমার পথের ধূলিতে।।

āmichiratre dūre chale yāb tabu āmāre deb nā bhulite āmibātās ha̮iẏā jar̤āib keśh beṇī yābe yabe khulite|| tomār surer neśhāẏ yakhan jhimābe ākāśh kām̐dibe paban rodan ha̮iẏā āsib takhan tomār bakṣhe dulite|| āsibe tomār paramotsab – kat priẏajan ke jāne, mane pa’r̤e yābe kon‌ se bhikhāri pāẏani bhikṣhā ekhāne| tomār kuñj-pathe yete hāẏ chamki’ thāmiẏā yābe bedanāẏ dekhibe ke yen ma’re miśhe āchhe tomār pather dhūlite||