আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা
তব নব প্রভাতের নবীন-শিশির-ঢালা ॥
হেরো শরমে-জড়িত কত-না গোলাপ কত-না গরবি করবী,
ওগো, কত-না কুসুম ফুটেছে তোমার মালঞ্চ করি আলা ॥
ওগো, অমল শরত-শীতল-সমীর বহিছে তোমারি কেশে,
ওগো, কিশোর-অরুণ-কিরণ তোমার অধরে পড়েছে এসে।
তব অঞ্চল হতে বনপথে ফুল যেতেছে পড়িয়া ঝরিয়া--
ওগো, অনেক কুন্দ অনেক শেফালি ভরেছে তোমার ডালা ॥
আমি চাহিতে এসেছি
Work
Language
āmi chāhite esechhi śhudhu ekkhāni mālā
tab nab prabhāter nabīn-śhiśhir-ḍhālā ||
hero śharme-jar̤it kat-nā golāp kat-nā garbi karbī,
ogo, kat-nā kusum phuṭechhe tomār mālañch kari ālā ||
ogo, amal śharat-śhītal-samīr bahichhe tomāri keśhe,
ogo, kiśhor-aruṇ-kiraṇ tomār adhre par̤echhe ese|
tab añchal hate banapthe phul yetechhe par̤iẏā jhariẏā--
ogo, anek kund anek śhephāli bharechhe tomār ḍālā ||