আমি তো বুঝেছি সব, যে বোঝে না বোঝে,
গোপনে হৃদয় দুটি কে কাহারে খোঁজে।
আপনি বিরহ গড়ি, আপনি রয়েছ পড়ি,
বাসনা কাঁদিছে বসি হৃদয়-সরোজে।
আমি কেন মাঝে থেকে, দু-জনারে রাখি ঢেকে,
এমন ভ্রমের তলে কেন থাকি মজে।
আমি তো বুঝেছি সব
Work
Language
āmi to bujhechhi sab, ye bojhe nā bojhe,
gopne hṛdaẏ duṭi ke kāhāre khom̐je|
āpni birah gar̤i, āpni raẏechh par̤i,
bāsnā kām̐dichhe basi hṛdaẏ-saroje|
āmi ken mājhe theke, du-janāre rākhi ḍheke,
eman bhramer tale ken thāki maje|